
ওজন বলুন। কিংবা টাকার অঙ্ক।
একই চাল, দুইভাবে কেনা। বিক্রির তালিকায় যোগ করার আগেই ওজন আর দাম দেখে নিন।
“৫০০ গ্রাম দিন।”

“৫০ টাকার দিন।”

আসল অ্যাপের নমুনা পর্দা · শুধু হিসাব দেখার জন্য অঙ্ক দেওয়া হয়েছে · বড় করে দেখুন ↗
এখন চালু
দ্রুত বেচাকেনা
ক্রেতার ভিড়েও দ্রুত বিল করুন।
- পণ্য খুঁজুন বা বারকোড স্ক্যান করুন। 3*egg লিখে একসঙ্গে পরিমাণ দিন, কিংবা ওজন বা টাকার অঙ্কে বিক্রি করুন। একটি বিল অসম্পূর্ণ রেখেও পরের ক্রেতার বিল করতে পারবেন।
- এক বিলের টাকা নগদে, বিকাশে, নগদ (Nagad), কার্ডে বা ব্যাংকে ভাগ করে নিন; কিছু টাকা বাকিও রাখুন। বিল চূড়ান্ত করার আগে ফেরত দেওয়ার টাকা ও মজুতের ঘাটতি দেখুন।
- ৮০ মিমি, A5 বা A4 আকারে বিল ছাপান, PDF রাখুন বা WhatsApp-এ পাঠান।

এখন চালু
ছাড় থাকবে আপনার নিয়ন্ত্রণে
কে কত ছাড় দিলেন, কেন দিলেন—হিসাব রাখুন।
- কোন দায়িত্বে কে আছেন, সে অনুযায়ী ছাড়ের সীমা ঠিক করুন। চাইলে আলাদা কর্মীর সীমাও দিন। এক বিলে ও সারা দিনে মোট কত টাকা ছাড় দেওয়া যাবে, তাও ঠিক করে রাখুন।
- সীমার বেশি ছাড় বা কম লাভে বিক্রির জন্য PIN বা মালিকের ফোনে অনুমতি লাগবে।
- বড় ছাড় বা একই ক্রেতাকে বারবার ছাড় দেওয়ার খবর পান।
এখনো চালু হয়নি: কে ছাড় দিলেন, কাকে দিলেন ও কে অনুমতি দিলেন—সেই রিপোর্ট এবং ছাড়ের পর ফেরতের সতর্কতা এখনো চালু হয়নি।

কম ঝামেলা। বেশি বেচাকেনা।
3*egg পরিমাণ দিয়ে খুঁজুন
Scan বারকোডের পণ্য খুঁজুন
৳50 খোলা চালের টাকার অঙ্ক দিন
অ্যাপে শর্টকাট দেখানো আছে। চাইলে টাচ দিয়েও কাজ করুন।