শুরু হোক মিলিয়ে নেওয়া হিসাব দিয়ে।

প্রথম দিন কাজ শুরুর প্রস্তুতির তালিকা। ডেমোর সময় সেটআপে কী সাহায্য পাবেন, ঠিক করে নিন।

পণ্য ও সরবরাহকারীর তালিকা করুন

পণ্য, ব্র্যান্ড, প্যাক, একক, কেনা দাম আর বিক্রির দাম লিখুন। হাতে থাকা মাল গুনে নিন, সরবরাহকারীর তথ্য আলাদা করে রাখুন।

শুরুতে কার কাছে কত পাওনা, আলাদা হিসাব রাখুন

নগদ, ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের টাকা মিলিয়ে নিন। ক্রেতার পুরোনো বাকির খাতা রাখুন: আগের বাকির জের আনা এখনো চালু হয়নি। CSV থেকে পণ্য ও ক্রেতার তালিকা আনা পরীক্ষামূলক, যোগ করার আগে তালিকা মিলিয়ে নিতে হয়।

কর্মী ও ডিভাইস ঠিক করুন

কে লাভ দেখবেন, ছাড় দেবেন বা বাকিতে বিক্রি করবেন, ঠিক করুন। আসল দোকানে কাজের আগে যে ডিভাইস ব্যবহার করবেন তাতে টাচ বা কিবোর্ড মোডে অনুশীলন করুন।

কাল্পনিক দোকানের আসল পর্দা। উদাহরণের অঙ্কের সঙ্গে ছবির অঙ্ক আলাদা হতে পারে।
কাল্পনিক দোকানের আসল পর্দা। উদাহরণের অঙ্কের সঙ্গে ছবির অঙ্ক আলাদা হতে পারে। আসল অ্যাপের ডেমো · বড় করে দেখুন ↗

প্রথম দিনের হিসাব মিলিয়ে নিন

নমুনা তথ্য দিয়ে বিক্রি, বাকি আদায় ও ফেরত অনুশীলন করুন। দোকানে ব্যবহার শুরুর পর বিক্রি, মাল আসা-যাওয়া, বাকি ও হাতে থাকা নগদ আগের হিসাবের সঙ্গে মেলান। নতুন ব্যবস্থায় পুরোপুরি নির্ভর করার আগে গরমিলগুলো ঠিক করে নিন।

দোকানের প্রস্তুতির ছক

মাল গোনার খালি ছক ও ডেমোর প্রস্তুতির তালিকা নামিয়ে নিন। এগুলো প্রস্তুতির জন্য, অ্যাপে তথ্য যোগ করার CSV ফাইল নয়।

আপনার প্রশ্ন নিয়ে আসুন।

এগুলোও দেখে নিন

দোকানের কাজে লাগবে কি না, নিজেই মিলিয়ে দেখুন।

আসল ছবিটি খুলুন ↗