যা জানতে চান,
সহজ ভাষায় তার উত্তর।

দোকানের কাজের ধরন বদলানোর আগে কী পাবেন, জানা থাকা চাই।

আমার বিল করার অ্যাপ আছে। বদলাব কেন?

বিল করার অ্যাপ বিক্রির রেকর্ড রাখে। Shopkeeper-এ সেই সঙ্গে কেনার খরচ, মজুত, বাকি ও টাকা আসা-যাওয়ার হিসাবও থাকে। তাই ওই বিক্রিতে আসলে কত লাভ হলো বুঝতে পারবেন।

কাউন্টারের কর্মীর জন্য কঠিন হবে না তো?

কাউন্টারে পণ্য খুঁজবেন বা স্ক্যান করবেন, পরিমাণ দেবেন, তারপর দাম নেবেন। চাইলে শর্টকাট ব্যবহার করবেন; পর্দায় দেখানো আছে। বিক্রির সঙ্গে মজুত ও টাকার হিসাবও আপডেট হয়।

কর্মীরা কি আমার লাভ দেখতে পাবেন?

কেনা দাম ও লাভের হিসাব দেখতে আলাদা অনুমতি লাগে। কর্মীরা নিজের বিক্রি দেখেন। ম্যানেজার কী বাড়তি দেখতে পারবেন, মালিক ঠিক করবেন।

বিকাশ বা নগদ (Nagad)-এ দাম নিতে পারব?

এক বিলের টাকা নগদে, বিকাশে, নগদ (Nagad), কার্ডে বা ব্যাংকে ভাগ করে নিতে পারবেন; কিছু টাকা বাকিও রাখা যাবে। প্রতিটি মাধ্যমের হিসাব, টাকা স্থানান্তর ও ফি আলাদা লেখা থাকে।

বস্তায় কিনে কেজিতে বিক্রি করা যাবে?

হ্যাঁ। প্রতি বস্তা বা প্যাকে কত মাল থাকে ও তার দাম কত, ঠিক করে দিন। পুরো প্যাকের পরিমাণ বিক্রি হলে অ্যাপ সেই প্যাকের দাম ধরবে। মজুত বস্তা আর খোলা ওজন মিলিয়ে দেখা যাবে।

ইন্টারনেট চলে গেলে কী হবে?

বিক্রি করতে ইন্টারনেট লাগবে। আবার চেষ্টা করলে একই বিক্রি দুবার জমা হবে না।

পুরোনো পণ্যের তালিকা আনা যাবে?

পণ্য ও ক্রেতার তালিকা আনার সুবিধা পরীক্ষামূলকভাবে আছে। নিশ্চিত করার আগে তালিকা মিলিয়ে দেখবেন। আগের বাকির জের আনা এখনো চালু হয়নি।

পুরোনো হিসাব কীভাবে ঠিক থাকে?

চূড়ান্ত করা লেনদেন বদলে বা মুছে ফেলা হয় না। ভুল ঠিক করলে আলাদা সংশোধনের রেকর্ড হয়। কে কী করেছেন, তা দেখে হিসাব মিলিয়ে নিতে পারবেন। ব্যাকআপ ফিরিয়ে আনার পূর্ণ মহড়া শেষ হয়েছে—এমন দাবি করছি না।

চালু আর পরীক্ষামূলক মানে কী?

চালু সুবিধাগুলো তৈরি ও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষামূলক সুবিধা তৈরি আছে, তবে আসল ডিভাইসে পরীক্ষা বা মালিকদের সঙ্গে ভাষা যাচাই বাকি। আসছে লেখা সুবিধা এখনো ব্যবহার করা যায় না।

খরচ কত?

একজন মালিকসহ সাবস্ক্রিপশন মাসে ৪৯৯ টাকা থেকে। প্রতি কর্মী মাসে ১০০ টাকা। বার্ষিক অফারে মূল সাবস্ক্রিপশন ১২ মাসে ৪,৫০০ টাকা; কর্মীর খরচ পুরো সময়ই লাগবে।

কোন কোন দোকানে Shopkeeper ব্যবহার করা যাবে?

মুদি, জেনারেল স্টোর, স্টেশনারি, কসমেটিকস বা হার্ডওয়্যার—যে দোকানেই পণ্য কেনা, মজুত, বিক্রি আর টাকা আদায়ের কাজ চলে, Shopkeeper সেই কাজের হিসাব এক জায়গায় রাখে।

বাকির তাগাদা নিজে থেকেই যায়?

কখন WhatsApp-এ বাকির বার্তা খুলবেন ও পাঠাবেন, আপনি ঠিক করবেন। অ্যাপ নিজে থেকে বার্তা পাঠায় না।

এগুলোও দেখে নিন

দোকানের কাজে লাগবে কি না, নিজেই মিলিয়ে দেখুন।

আসল ছবিটি খুলুন ↗