আপনার দোকানের কাজ ধরে কথা বলি।

এখন কীভাবে কাজ করেন, কোথায় সমস্যা হয় আর বদলানোর আগে কী জানতে চান—সেসব নিয়েই শুরু করি।

ডেমো চাইলে এরপর কী হবে

ফর্মে দেওয়া তথ্য দিয়ে বার্তা তৈরি হয়। পড়ে দেখে আপনি WhatsApp বা ইমেইলে পাঠান। সেখান থেকে দোকান নিয়ে কথা শুরু হবে; নিজে থেকে অ্যাকাউন্ট বা নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট তৈরি হয় না।

  • দোকানে কতজন কাজ করেন আর এখন কীভাবে হিসাব রাখেন বলুন।
  • কোন কাজ দেখতে চান বাছুন: বিক্রি, কেনা, বাকি, জমা বা দিনের শেষে টাকা মেলানো।
  • এগোনোর আগে দোকানে মানাবে কি না, পরীক্ষামূলক সুবিধা ও মূল্য নিয়ে কথা বলুন।

দেখে বুঝে শুরু করুন

পণ্যের তালিকা তৈরি করুন, শুরুর মজুত গুনুন। অনুমতি ও ভ্যাটের নিয়ম দেখুন। পণ্য ও ক্রেতার তালিকা আনা পরীক্ষামূলক; আগের বাকির জের আনা এখনো চালু হয়নি।

  • তথ্য যোগ করার আগে তালিকা মিলিয়ে নিন।
  • নমুনা তথ্য দিয়ে বিল করা, বাকি আদায় ও নগদ টাকা মেলানো শিখে নিন।
  • হিসাব মেলানোর সময়ে আগের ব্যবস্থার পাশাপাশিও চালান।

কোথাও ভুল মনে হলে

পাতার নাম, কী হওয়ার কথা ছিল আর কী হয়েছে জানান। সম্ভব হলে ছবিতে ক্রেতার ব্যক্তিগত তথ্য ঢেকে দিন। পাসওয়ার্ড, অনুমতির PIN বা টাকা পাঠানোর OTP দেবেন না।

শাহরিয়াজের সঙ্গে কথা বলুন

সাপোর্টের সময়

রবি–বৃহস্পতি সকাল ১০টা–সন্ধ্যা ৬টা, বাংলাদেশ সময়; সরকারি ছুটি ছাড়া। উত্তর দেওয়ার লক্ষ্য: দুই কর্মদিবস।

আপনার প্রশ্ন নিয়ে আসুন।

এগুলোও দেখে নিন

দোকানের কাজে লাগবে কি না, নিজেই মিলিয়ে দেখুন।

আসল ছবিটি খুলুন ↗