
এখন চালু
আসল লাভ জানুন
কত বিক্রি হলো জানেন। কেনা খরচ বাদে কত থাকল?
- নতুন মাল এলে আগের মজুত ও নতুন মালের খরচ মিলিয়ে গড় কেনা দাম হিসাব হয়।
- বিক্রি, পণ্য ও ব্র্যান্ড ধরে লাভ দেখুন। অনুমতি ছাড়া কর্মীরা কেনা দাম ও লাভ দেখবেন না।
- লাভ-লোকসান দেখুন, CSV নামান এবং মূল হিসাব পর্যন্ত মিলিয়ে নিন।

পরীক্ষামূলক
ব্যবসার আলাদা সঞ্চয়
আলাদা করে রাখা টাকা আর লাভ এক নয়।
- দোকানের লাভ থেকে সঞ্চয়ের হিসাব আলাদা দেখুন।
- কত টাকা আলাদা রাখবেন ঠিক করার আগে বাকি টাকার হিসাবও দেখুন।
- সঞ্চয়ের হিসাব কীভাবে দেখালে সুবিধা হয়, দোকানমালিকদের সঙ্গে তা যাচাই করা হচ্ছে।

এখন চালু
দরকারি খবর এক ইনবক্সে
মালিক সব সময় সব কাউন্টারে থাকতে পারেন না।
- অনুমতির অনুরোধ, কম মজুত ও বাকি শোধের সময় পেরোনোর খবর এক জায়গায় পান।
- দেরি হওয়া ডেলিভারি, পড়ে থাকা পণ্য ও হিসাবের গরমিল দেখুন।
- দূর থেকেই অনুমতির অনুরোধের উত্তর দিন। কাজ হয়ে গেলে চিহ্নিত করুন, অথবা পরে দেখার জন্য রাখুন। কে অনলাইনে আছেন, তাও দেখুন।

এখন চালু
যার কাজ, তার অনুমতি
কাউন্টারের কর্মীর বিক্রি করা দরকার, কেনা দাম দেখা নয়।
- মালিক, ম্যানেজার ও কর্মীর ভূমিকা দিন; দরকারমতো বাড়তি অনুমতি বেছে নিন।
- কর্মীরা নিজের বিক্রি দেখবেন, কেনা দাম ও লাভ নয়।
- প্রতিটি অনুমতি বদলের সঙ্গে নাম ও সময় থাকবে।
